শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩২ পিএম, ২০২৬-০৬-২৩
বরুন দে বাপ্পী
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সাধারণ মানদণ্ডে মাপা যায় না। তারা বিশ্বমঞ্চে আসে মুগ্ধতা ছড়ানোর জন্য। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এই বিশ্বকাপে তারা নিজেদের চ্যাম্পিয়ন মানসিকতারই প্রমাণ দিচ্ছে।
মেসির ঠিক পেছনে খেলছেন রদ্রিগো ডি পল ও এঞ্জো ফার্নান্দেজ। আমার মনে হয়, মেসির কাছাকাছি অবস্থানে যদি ডি পলের পরিবর্তে এঞ্জো আরও বেশি খেলতে পারতেন, তাহলে এই বিশ্বকাপে মেসি আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে পারতেন। ডি পলের বয়স বেড়েছে, তাই আগের মতো সবসময় মেসিকে সর্বোচ্চ সমর্থন দিতে পারছেন না। তবে এই একটি জায়গা বাদ দিলে, আর্জেন্টিনার ডিফেন্স যেন চীনের প্রাচীর, আর গোলবারে তো বাজপাখির মতো সতর্ক একজন গোলরক্ষক আছেন।
এমবাপ্পের পেছনে আছেন দেম্বেলে ও ওলিসে। এমবাপ্পে নিয়মিতভাবে তাদের তৈরি করা সুযোগ ও ক্রসগুলো কাজে লাগাতে পারছেন, তাই আমরা বারবার তার অসাধারণ পারফরম্যান্স উপভোগ করছি। দেম্বেলেও নিজে একজন গোলস্কোরার, তাই মাঝেমধ্যে তিনিও আক্রমণে উঠে যান। তা না হলে হয়তো এতদিনে এমবাপ্পের কাছ থেকে আরও কয়েকটি হ্যাটট্রিক দেখতে পেতাম। গোলরক্ষকের অবস্থান বাদ দিলে, ফ্রান্সের ডিফেন্স ও মিডফিল্ড সত্যিই দুর্দান্ত।
আর্লিং হল্যান্ডের পেছনে আছেন মার্টিন ওডেগার্ড, তবে তিনি মূলত ডান পাশে খেলেন। যদি হল্যান্ড ঠিক তার পেছনেই ওডেগার্ডকে পেতেন, তাহলে প্রতি ম্যাচে চারটি গোল দেখাও অস্বাভাবিক কিছু হতো না। তবে নরওয়ের আক্রমণভাগ ও মিডফিল্ড শক্তিশালী হলেও ডিফেন্স এবং গোলরক্ষক বিভাগ তুলনামূলক দুর্বল।
শেষ ম্যাচে এমবাপ্পে ও হল্যান্ড মুখোমুখি হবে। আমার মতে, সেই ম্যাচেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে—বর্তমান সময়ে এই দুই তারকার মধ্যে কে কতটা এগিয়ে।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আমà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী, ফেনী জেলা প্রতিনিধি ফুটবল বিশ্বকাপের সবশেষ চার আসরেই সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited